বরগুনার পাথরঘাটা উপজেলার আলোচিত স্ত্রী সন্তানকে হত্যা করে মাটিতে পুতে রাখার মামলায় স্বামী শাহিনকে গ্রেফতার করেছে সিআইডি। চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। গত ১০ জুলাই শনিবার তাদের লাস উদ্ধারের পরে শাহিনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষনা করা হয়।
গত ১০ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলার ৪ নং সদর উপজেলার পূর্ব হাতিমপুর গ্রাম থেকে শনিবার সকালে মা ও মেয়ের কাপড়ে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পাথঘাটা থানা পুলিশ। নিহত মা সুমাইয়া আক্তার (১৯) ও মেয়ে সামিয়া আক্তার (৯মাস ) তাদের মরদেহ উত্তোলন করে পাথরঘাটায় নিয়ে আসা হয়েছিল । সুমাইয়ার স্বামী হাতিমপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র শাহিন।
ওইদিনই শাহিনের মা ও মামাত ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
২বছর পূর্বে শাহিনের সাথে সম্পর্কের এক পর্যায় গর্ভবতী হন সুমাইয়া এরপর সুমাইয়ার মামলায় হাজত খাটে শাহিন আদালত ও এলাবাসীর মধ্যস্থতায় তাদের বিয়ে হলেও পারিবারিক বিবাদ লেগেই ছিল। শাহিনের মা এই বিয়ে মেনে নিতে পারেনি। বাবার বাড়িতে একা দাওয়াত খেয়ে আসার পরের দিন তাদের খুজে না পেয়ে এলাকার লোকজন বাড়ির পাশে খালের ধারে একটি নতুন গর্ত দেখতে পেয়ে পুলিশকে জানান।